বুধবার ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ২০২৬-০৩-৩১ ০৯:৩০:০৭

News Image

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে গত ২৪ ঘন্টায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।  

 

রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন- হোসেন মিয়ার ছেলে মো. রাসেল মিয়া ওরফে রুবেল (২৭) ও মজনু মিয়ার ছেলে তুহিন মিয়া (২০)। তারা উভয়ই কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া গ্রামের বাসিন্দা।  

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশের একটি চৌকস দল কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া-মাঝিপাড়া গামী পাকা রাস্তার পশ্চিম পাশে জনৈক ঈমান উদ্দিনের পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

 

এসময় তল্লাশি চালিয়ে রাসেলের কাছ থেকে ৭ পিস এবং তুহিনের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আভিযানিক দল। 

 

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ ধারায় বাসাইল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে  বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর কবির বলেন,  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

আজ তাদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭