শনিবার ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬-এর বিভাগীয় উৎসবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১০-১৭ ২০:০৭:৪৭

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
"বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্ত"  প্রতিপাদ্যে, শনিবার (১৭ অক্টোবর )  সুহৃদ সমাবেশের আয়োজনে, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ক্রিডস ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সমকালের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬-এর রাজশাহী বিভাগীয় উৎসব অনুষ্ঠিত হয়।

 

উক্ত আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি  মো. আশিক সাঈদ, পিপিএম; আরএমপির পুলিশ কমিশনার  মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম; পরিচালক, স্থানীয় সরকার (যুগ্মসচিব)  মোছাঃ তাছলিমা খাতুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও বিভিন্ন স্কুলের বিতার্কিক দল।

 

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে ডিজিটাল আসক্তির ক্ষতিকর প্রভাব তুলে ধরে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ৫ থেকে ২৫ বছর বয়স জীবনের ভিত্তি গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। 


এ সময়ে শৃঙ্খলা, অধ্যবসায় ও নিয়মানুবর্তিতা মেনে চললে ভবিষ্যৎ জীবন সুন্দর ও সুশৃঙ্খল হয়। প্রযুক্তির অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। 

 

তাই আইন ও সামাজিক নিয়মকানুন মেনে ডিজিটাল মাধ্যম ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও সময়ানুবর্তিতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭