বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

প্রাণ ফিরে পেল ভূঞাপুর উপজেলার শিশুদের একমাত্র বিনোদন কেন্দ্র ‘জামান শিশু পার্ক’

প্রকাশিত: ২০২৬-০২-২৩ ২১:৪৬:০৪

News Image

নিজস্ব সংবাদদাতা:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শিশুদের একমাত্র বিনোদন কেন্দ্র জামান শিশু পার্ক দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। এক সময় পার্কটি কিশোর গ্যাং ও মাদকসেবীদের দখলে চলে যায়, ফলে সেখানে শিশুদের যাতায়াত প্রায় বন্ধ হয়ে যায়। 

 

ভূঞাপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাজিব হোসেন-এর উদ্যোগে পার্কটিতে সম্প্রতি সংস্কার কাজ সম্পন্ন করা হয়। আধুনিকায়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে নতুন রূপে সাজানো হয় পার্কটি। 

 

আজ ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ সোমবার সংস্কার শেষে আনুষ্ঠানিকভাবে পার্কটি শিশুদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এদিন শিশুদের কোলাহল ও হাসিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। 

 

দীর্ঘদিন পর আবার নিরাপদ ও সুন্দর পরিবেশে শিশুদের খেলাধুলার সুযোগ সৃষ্টি হওয়ায় স্থানীয় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে পার্কটি সংরক্ষণের দাবি জানান। পৌর প্রশাসক মো: রাজিব হোসেন বলেন, প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কটি সকলের জন্য উন্মুক্ত থাকবে তবে ১২ বছর বয়সের উপরে কেউ যেন রাইডে না চড়ে সেদিকে নজর রাখতে হবে। 

 

পার্কটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের এবং ভবিষ্যতেও শিশুদের বিনোদন ও মানসিক বিকাশে সহায়ক এমন উদ্যোগ অব্যাহত রাখা হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭