বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রকাশিত: ২০২৬-০২-২১ ২৩:৫৩:১৩

News Image

নিজস্ব সংবাদদাতা:
টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গবেষণা কার্যক্রম জোরদার করতে ‘ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ’-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

 

আজ শনিবার ২১ ফেব্রুয়ারি, ২০২৬ উপজেলার স্বাধীনতা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে মো. শফিকুল ইসলাম মুকুল সভাপতি এবং মামুন তরফদারকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

 

এ উপলক্ষে আলোচনা সভা, ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্থানীয় মুক্তিযোদ্ধা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, গবেষণা কার্যক্রম জোরদার এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা রাখবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭