বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০২-২১ ২০:০২:৫৪
নিজস্ব সংবাদদাতা:
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে যানবাহন পার্কিং বন্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন।
শনিবার ২১ ফেব্রুয়ারি, ২০২৬ শহরকে যানজটমুক্ত রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে তিনি ভূঞাপুর বাসস্ট্যান্ড, ট্রাকস্ট্যান্ড, সিএনজি ও ব্যাটারিচালিত অটো স্ট্যান্ড পরিদর্শন করেন। এ সময় চালক ও সংশ্লিষ্টদের নির্ধারিত স্থান ছাড়া কোথাও যানবাহন পার্কিং না করার জন্য কঠোর নির্দেশনা দেন।
পরিদর্শনকালে তিনি বলেন, অবৈধ পার্কিংয়ের কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হয়, যা জনদুর্ভোগ বাড়ায়। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। তাই শহরের শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলতে হবে। তিনি আরও জানান, নির্দেশনা অমান্য করে কেউ নির্ধারিত স্থানের বাইরে যানবাহন পার্কিং করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের এই উদ্যোগে শহরের যানজট কমবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।