বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন ৭ নারী সদস্য 

প্রকাশিত: ২০২৬-০২-১৩ ২০:৩৪:০৮

News Image

টাঙ্গাইল দর্পণ লাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন সাত জন নারী প্রার্থী। ফলে জাতীয় সংসদে নিজেদের জায়গা করে নিয়েছেন ৭ নারী নেতৃত্ব। গতকাল বৃহস্পতিবার সারাদিন ভোটগ্রহণ শেষে আজ ফলাফল জানা গেছে। এই নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৯. ৪৪ শতাংশ। 

 

সব মিলিয়ে ২৯৯ আসনে মোট সাত নারী নির্বাচিত হন। যাদের মধ্যে রয়েছে, মানিকগঞ্জ-৩, ঝালকাঠি-২, সিলেট-২, ফরিদপুর-২, ফরিদপুর-৩, নাটোর-১ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদস্য।

 

ফলাফল কার কেমন হলো:
১. মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির আফরোজা খান রিতা

ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৬৬ হাজার ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিশের মো. সাঈদ নূর রিকশা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৯১৬ ভোট। 

 

২. ঝালকাঠি-২ আসনে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো

ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ১৩ হাজার একশত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেখ নেয়ামুল করীম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।

 

৩. সিলেট-২ আসনে বিএনপির তাহসিনা রুশদীর লুনা

‘গুম’ হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী রিকশা প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট।

৪. ফরিদপুর-২ আসনে বিএনপির শামা ওবায়েদ

তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের শাহ আকরাম আলী রিকশা প্রতীকে ৮৭ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন।

 

৫. ফরিদপুর-৩ আসনে বিএনপির নায়াব ইউসুফ কামাল

তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আকরাম আলী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৩০৪ ভোট। ফরিদপুর-৩ আসনের ১১৮টি কেন্দ্রের মধ্যে ১১৭টির ফলাফলের তথ্যানুসারে।

 

৬. নাটোর-১ আসনে বিএনপির ফারজানা শারমিন পুতুল

তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট। 

 

৭. ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপির বহিষ্কৃত এই নেত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মোহাম্মদ জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে ৮০ হাজার ৪৩৪ ভোট পেয়েছেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭