বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

মাগুরা-১ আসনে বিএনপি'র মনোয়ার হোসেন খান ও ২ আসনে নিতাই রায় চৌধুরী নির্বাচিত

প্রকাশিত: ২০২৬-০২-১৩ ১৭:৪২:২৭

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বি এন পি'র মনোয়ার হোসেন খান ও-২ আসনে বিএনপি'র নিতাই রায় চৌধুরী  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই আসনের সকল কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতেই গণনা সম্পন্ন হয়।

 

মাগুরা-১ আসনে মোট ১৫৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনোয়ার হোসেন খান (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মতিন (দাঁড়িপাল্লাপ্রতীক) পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট।

 

অন্যদিকে মাগুরা-২ আসনে মোট ১৪৫টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোঃ মুশতারশেদ বিল্লাহ (এমবি বাকের) (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট।

 

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে বেসরকারিভাবে দুই আসনেই বিএনপি প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭