শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইল সদর-৫ আসনে সালাউদ্দিন টুকুর নেতৃত্বে ধানের শীষের মিছিল

প্রকাশিত: ২০২৬-০২-০৭ ১৬:১৭:২৮

News Image

নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এরই অংশ হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে টাঙ্গাইল শহর বিএনপির উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

 

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে আজ শনিবার ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পুরান বাসস্ট্যান্ড, রেজিস্ট্রি পাড়া ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। 

 

নির্বাচনী মিছিলে হাজারো নারী-পুরুষ অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে বিভিন্ন স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। মিছিলপূর্ব সমাবেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের উন্নয়নের জন্য তিনি দেশনায়ক তারেক রহমানের কাছে সাতটি দাবি তুলে ধরেছেন এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাসও পেয়েছেন। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে এসব দাবি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। 

 

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ আবারও ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এই প্রতীক কেবল বিএনপির নয়, বরং দল-মত নির্বিশেষে দেশের মানুষের আবেগ ও প্রত্যাশার প্রতীক। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনের দিনগুলোতে সর্বোচ্চ সহনশীলতা বজায় রেখে কোনো উসকানিতে পা না দেওয়ারও আহ্বান জানান তিনি। 

 

মিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সিনিয়র সহ-সভাপতি শাহীন আকন্দ, শহর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান চৌধুরী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭