শুক্রবার ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

জয়পুরহাটের কালাইয়ে কাকলি শিশু নিকেতনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২০২৬-০১-২৭ ০৩:৩২:৪০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ ২৬ জানুয়ারি, ২০২৬ সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। 

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শামীম আরা বলেন, একটি শিশুর সঠিক বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই পারে একজন শিক্ষার্থীকে ভালো মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, অভিভাবকদের সহযোগিতা ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আজকের এই অভিভাবক সমাবেশ আমাদের বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

 

আলোচনা সভা শেষে প্লে থেকে দশম শ্রেণির  সহশিক্ষা কার্যক্রমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন ইউএনও। 

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুন নুর নাহিদ এর সঞ্চালনায় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭