বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৮ দিনের কারাদণ্ড

প্রকাশিত: ২০২৬-০১-২৬ ০০:৩৫:২৫

News Image

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই এলাকায় এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে কবির হোসেন (২৫) নামে এক যুবককে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

 

আজ রোববার ২৫ জানুয়ারি, ২০২৬ উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। জানা যায়, অভিযুক্ত কবির হোসেন ওই স্কুলছাত্রীর বোরকা ধরে টান দেওয়াসহ অশালীন ও আপত্তিকর কথাবার্তা বলে তাকে উত্যক্ত করেন। 

 

বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনের নজরে এলে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রচলিত আইন অনুযায়ী তাকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭