বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের "ভূঞাপুরের ঢাবিয়ান" সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

প্রকাশিত: ২০২৬-০১-২৫ ০১:০৫:২৫

News Image

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন “ভূঞাপুরের ঢাবিয়ান”এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

 

শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমকে সামনে রেখে সংগঠনটি যাত্রা শুরু করেছে বলে আয়োজকরা জানিয়েছেন। 

 

আজ ২৪ জানুয়ারি, ২০২৬ শনিবার সকাল ১১টায় ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আবু সাদাৎ বিপলু-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন আসাদুজ্জামান মাসুম। 

 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি ইতিহাস, একটি চেতনার নাম। ঢাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত “ভূঞাপুরের ঢাবিয়ান”সংগঠনটি শিক্ষা বিস্তার, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। 

 

বক্তারা আরও বলেন, “ভূঞাপুরের ঢাবিয়ান”সংগঠনটি রাজনীতি ও বিভাজনের ঊর্ধ্বে থেকে একটি ইতিবাচক সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সংগঠনের মাধ্যমে ভূঞাপুরসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা হবে। 

 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণার মাধ্যমে ঢাবিয়ানের আত্মপ্রকাশ করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭