শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২০২৫-১২-০৬ ১৫:৫৯:৪৯

News Image

নিজস্ব প্রতিনিধি:
"উষ্ণতা ছড়িয়ে দিই কমল প্রাণে" এই স্লোগানে টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


মানবতার সেবায় এগিয়ে আসা তরুণদের সংগঠন ‘সর্বদা নির্ভীক’ এর উদ্যোগে আজ ০৬ নভেম্বর, ২০২৫ শনিবার দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে ৩৫০ জন শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহিন।

 

তিনি বলেন, তরুণদের এমন উদ্যোগ সমাজে মানবিকতা ছড়িয়ে দেয় এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখে। সংগঠনটি সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরই শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খলিলুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষক মো. আব্দুল জলিল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিশির আহমেদ, সাধারণ সম্পাদক মারুফ সিকদার এবং প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা তাসমু প্রমুখ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭