বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন

প্রকাশিত: ২০২৫-১০-১৫ ২৩:৫৭:২৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় আজ বাস-ট্রাক সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। 

 

আজ ১৫ অক্টোবর, ২০২৫ বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে।  

 

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী।

 

পুলিশ  জানিয়েছে, এ দুর্ঘটনায় হতাহতদের নাম- পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ‘ভাই ভাই পরিবহন’-এর যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, নিহত ওই তিন বাসযাত্রীর পরিচয় সনাক্তের চেষ্ট চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্থান্তর করা হবে।

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭