বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের মধুপুরে এক মাদক কারবারিকে কারাদণ্ড

প্রকাশিত: ২০২৫-০৯-১২ ০০:৩৮:৪১

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে এক মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুলবাগ চালা ইউনিয়নের মো. মাহফুজকে (২৫) এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন আদালত পরিচালনা করেন।

 

জুবায়ের হোসেন জানান, আসামি মাহফুজ দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল। আজ তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (মাদক) মোতাবেক মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অপরাধে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭