বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে প্রতিবন্ধী ও ভিক্ষুকদের রিকশা, গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশিত: ২০২৫-০৯-১১ ০০:১৮:৩১

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার মধুপুর ইপজেলায় প্রতিবন্ধী ও ভিক্ষুকদের পুনর্বাসন ও সুবিধাভোগীদের মাঝে অটোরিকশা এবং গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

 

আজ বুধবার সকাল ১১টায় মধুপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সুবিধাভোগীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

 

প্রধান অতিথি জেলা প্রশাসক শরীফা হক প্রতিবন্ধী ও ভিক্ষুকের মাঝে ৬টি ব্যাটারি চালিত অটো রিকশা এবং ২২ জন পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল এবং ৫৭ জন হতদরিদ্রদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। 

 

এ সময় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭