বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের নাগরপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ২০২৫-০৯-০৭ ০০:০২:৩৬

News Image

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রদল।

 

আজ ০৬ সেপ্টেম্বর, ২০২৫ শনিবার দুপুরে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।

 

এ সময় ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

নাগরপুর ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান মনির প্রমুখ।

 

আলোচনা সভা শেষে উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭