বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নাতিকে দেখতে গিয়ে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দাদির

প্রকাশিত: ২০২৫-০৮-২৪ ২২:৫৫:৩৬

News Image

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে বড় বাইদ এতিমখানা মাদরাসায় পড়ুয়া নাতিকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল দাদী।

 

আজ ২৪ আগস্ট, ২০২৫ রোববার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার বড় বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাবেয়া বেগম (৬০) কালিহাতী উপজেলার হামিদপুর গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।

 

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, রাবেয়া বেগম মধুপুর বনাঞ্চলের বড় বাইদ এতিমখানা মাদরাসায় আবাসিকের থাকা নাতিকে দেখতে যাচ্ছিলেন। এ জন্য মধুপুর থেকে অটোরিকশায় করে রওনা দেন। অটোরিকশাটি বড় বাইদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই রাবেয়া বেগম নিহত হন। 

 

এছাড়া অটোরিকশায় থাকা ৩ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭