শুক্রবার ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ গ্রেফতার-২

প্রকাশিত: ২০২৫-০৬-১৭ ০০:০৭:১০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকা থেকে প্রাচীন আমলের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

 

১৬ জুন, সোমবার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদরের কল্যানপুর গ্রামের মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে বাবুল হোসেন ও পাঁচবিবি উপজেলার দানেজপুরের আনোয়ার হোসেনের ছেলে মোসসালিন সরকার।

 

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা মূর্তি পাচার চক্রের সংক্রিয় সদস্য।

 

তারা দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে মূর্তি সংগ্রহ করে ভারতে পাচার করতেন। রবিবার বিকেলে তারা পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকা থেকে ভারতে মূর্তি পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে র‌্যাবের কাছে খবর আসে। এমন খবরে র‌্যাব সেখানে অভিযান চালায়। এসময় প্লাস্টিকের বস্তার ভেতরে লুকিয়ে রাখা মুল্যবান কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭