সোমবার ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : রাজশাহী || জেলা : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নৌকাবাইচ প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতিমূলক সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে চার জেলার অংশগ্রহণে নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ ০৭ সেপ্টেম্বর, ২০২৫ রোববার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের একেএম শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

 

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম।

 

সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. নুরুন্নাহার বেগম, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, জেলা মেডিক্যাল অফিসার ডা. রেয়াজুল ইসলাম। 

 

আরও বক্তব্য দেন রোইং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মো. রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশিম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, ছাত্র প্রতিনিধি সজিব সরকার ও ইয়াসির আরাফাত।

 

সভা সূত্রে জানা গেছে, তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে আগামী ২৭ সেপ্টেম্বর সিরাজগঞ্জে অনুষ্ঠিত হবে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। 

 

শাহজাদপুর উপজেলার যমুনা নদী ও উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীর যে কোনো একটিতে নিরাপদ স্থানে এই নৌকাবাইচ প্রতিযোগিতায় সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার মাঝিরা অংশগ্রহণ করবেন।

 

প্রতিযোগিতা হবে তিন বিভাগে। সিরাজগঞ্জ ও পাবনা জেলা অংশ নেবে পানশী নৌকা বিভাগে, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলা অংশ নেবে খেলনা নৌকা বিভাগে এবং চার জেলাই অংশ নেবে কোষা নৌকা বিভাগে।
 

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭