সোমবার ৩১ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : রাজশাহী || জেলা : পাবনা

বর্ণাঢ্য আয়োজনে পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম এ হাই, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যা লি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ২২ আগস্ট সকাল ১০ টায় সাঁথিয়া প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যা লী বের হয়। র্যা লীটি সাঁথিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। পরে প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ডা. ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না, সহকারী কমিশনার (ভূমি) ও সাঁথিয়া পৌর প্রশাসক আসিফ রায়হান এবং সাঁথিয়া থানার ওসি তদন্ত আঃলতিফ।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান, সেক্রেটারি আনিছুর রহমান, আরো বক্তব্য দেন সাবেক সভাপতি আলী হাসান মঞ্জু, জয়নুল আবেদীন রানা, মানিক মিয়া রানা, আহ্বায়ক, মীর নাজমুল বারী নাহিদ , সাবেক  আহবায়ক রতন কুমার দাস প্রমুখ। 

 

প্রধান অতিথির বক্তব্যে নাজিবুর রহমান মোমেন বলেন, সাঁথিয়া উপজেলাকে উন্নত করতে সাংবাদিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অপরাধী যেই হোক আমার নিজ দলের হলেও তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে অপরাধের তথ্য জনগণের সামনে তুলে ধরবেন। সর্বশেষ সাঁথিয়া প্রেসক্লাবের দ্বিতলভবন নির্মান কিভাবে শেষ করা যায় প্রতিনিধিদের সাথে বসে আলোচনা করার আশ্বাস দেন বক্তব্য শেষ করেন। 

 

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

 

৪৬ বছরের পথচলায় সাঁথিয়া প্রেস ক্লাব স্থানীয় সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে বক্তারা উল্লেখ করেন।
 

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭