মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১৭ ১৭:২৮:৪৪
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীদের নিয়ে ফলাফল পর্যালোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মুঠোফোনে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, পোরশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান টিটু, সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আশফাকুল ইসলাম আসেকিন ও সাধারণ সম্পাদক মোঃ রইচ উদ্দীন।
অনুষ্ঠানে পোরশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন উপজেলা ইউআরসি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম।
সভায় বক্তারা পোরশার শিক্ষার মানোন্নয়নে বর্তমান ফলাফল পর্যালোচনা করেন এবং শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।