শনিবার ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাঙ্গাবালী মৎস্য বিভাগের অভিযানে অবৈধ জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস  

প্রকাশিত: ২০২৫-০২-২৭ ১৬:৫২:৩২

News Image

ফিরোজ ফরাজী, রাঙাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালীর নদ ও সাগর মোহনা থেকে ১২ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ। 

 

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন।  

 

তিনি জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের চতুর্থ ধাপের ষষ্ঠ দিনে উপজেলার বুড়াগৌরঙ্গ নদী, সোনার চর, কলাগাছিয়া ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান পরিচালনা করা হয়। 

 

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১২ লক্ষ টাকার বেহুন্দি, চরঘেরা ও চায়না দুয়ারি নামক অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭