শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাজশাহী রেঞ্জ ডিআইজি, “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” পরিধান

প্রকাশিত: ২০২৬-০৯-২৬ ১৯:১০:৪৪

News Image

এম আব্দুর রাজ্জাক বিশেষ প্রতিনিধি:
আজ ২৬ সেপ্টেম্বর, ২০২৬ শনিবার রাজারবাগ পুলিশ অডিটরিয়াম, ঢাকায় রাজশাহী রেঞ্জের  ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” গ্রহণ করেন।

 

ডিআইজি কে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী  সালাহউদ্দিন আহমদ, এমপি।

 

২০২৫ সালে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ডিআইজি কে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” প্রদান করা হয়।

 

এই অর্জন তাঁর পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে রাজশাহী রেঞ্জের সকল কর্মকর্তা ও সদস্যের জন্য গৌরবের বিষয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭