বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৯-০৯ ২৩:১৬:১৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে টাঙ্গাইলে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার (৯ সেপ্টেম্বর, ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক, টাঙ্গাইল-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং অন্যান্য অংশীজনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসাধারণকে সচেতন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা কোনো একক প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল নির্মূলের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা, শিক্ষা ও কর্মপ্রতিষ্ঠান এবং আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে এডিস মশা বংশবিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

 

এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মশক নিধন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়িয়ে মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সম্মিলিত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে টাঙ্গাইলে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭