বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নম্বর প্লেট ও লাইসেন্সের দাবিতে সুনামগঞ্জে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রকাশিত: ২০২৬-০৯-০৯ ২১:৩৬:২৭

News Image

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট দেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছেন ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের নেতৃবৃন্দরা।

 

বুধবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

সনামগঞ্জ জেলা ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের সভাপতি সামছুদ্দিন আহমেদর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পাভেল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে রাখেন, আফজাল মিয়া, গণি মিয়া প্রমুখ।

 

নেতৃবৃন্দরা বলেন,বর্তমান পরিস্থিতিতে  সাময়িকভাবে ব্যাটারী চালিত অটো রিকশার বিরুদ্ধে পৌর প্রশাসনের অভিযান বন্ধ করা , নতুন লাইসেন্স প্রদান,পৌর এলাকার বাহিরে বিতরণকৃত লাইসেন্স যাচাই পূর্বক জব্দ/বাতিল এবং একক মালিকানায় একাধিক লাইসেন্সের অনিয়ম তদন্ত করে প্রকৃত শ্রমিকদের জন্য অটোরিকশা চালানোর দাবি জানান। তারা আরো বলেন,এই পৌর শহরে ব্যাটারী চালিত অটোরিকশার মালিক ও শ্রমিকগণ দীর্ঘদিন ধরে এই পেশায় শ্রম ঘাম দিয়ে যা উর্পাজন করেন তা দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিক নির্বাহ করে আসছিলেন।

 

বর্তমানে পৌর প্রশাসন কর্তৃক অটোরিকশার বিরুদ্ধে অভিযান, লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বৈষম্য দূর করে এই সকল গরীব শ্রমজীবি মানুষদের বিকল্প কোন কর্ম সংস্থান সৃষ্টির আগে তাদের অটোরিকশা চালানোর জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান। অন্যতায় আগামী লাগাতার কঠোর কর্মসূচীর হুশিয়ারী ও উচ্চারন করেন শ্রমিক নেতারা। পরে পৌর প্রশাসনের নিকট স্মারকলিপি নিয়ে গেলে পৌর প্রশাসক তাদের স্মারকলিপি গ্রহন করেননি বলে দাবী নেতাদের। ##
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭