বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ২০২৬-০৯-০২ ২১:৩০:৩৩

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে গোপালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

 

বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঞ্জুরুল মোর্শেদ ও গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার তুলে ধরে। সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার খবরও মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরন বদলালেও পেশাগত সততা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের গুরুত্ব অপরিবর্তিত রয়েছে।

 

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, যুগ্ম সম্পাদক শাহনুর আহাম্মেদ সোহাগ, সহসভাপতি আব্দুস সালাম, সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী, কালবেলার প্রতিনিধি নূর আলম, সংগ্রামের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সদস্য নূরে আলম সুমন এবং দৈনিক মজলুমের কণ্ঠ ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. সেলিম হোসেন।

 

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭