রবিবার ০৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-০৮ ১৬:০১:০৬
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ আগস্ট, ২০২৬) সকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পুরাতন ফৌজদারি কোর্ট চত্বর কার্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি দেবাশীষ দেব এবং টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা বিপ্লব দত্ত পল্টন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহিদুল ইসলাম মোহিত, সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, দপ্তর ও প্রচার সম্পাদক আসাদ হোসেন, কার্যকরী সদস্য জাহিদুল ইসলাম, মো. আসিফ ও সিয়ামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ, সাংস্কৃতিক চর্চায় উৎসাহ দেওয়া এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা আরও জোরদার হবে।