রবিবার ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে পোল্ট্রি খামারিদের সমাবেশ: ক্ষুদ্র খামারিরা পাবেন কৃষি ঋণ সুবিধা—প্রতিমন্ত্রী টুকু

প্রকাশিত: ২০২৬-০৭-১৯ ০৫:১৭:৩১

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে পোল্ট্রি খামারিদের সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ শনিবার (১৮ জুলাই, ২০২৬) দুপুরে টাঙ্গাইল মডেল সিটি মিলনায়তনে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক শওকত আলী মোল্লা-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "আগামী মাস থেকেই নতুন বাজেটের আওতায় দেশের প্রতিটি থানার অন্তত একটি ইউনিয়নের একটি ব্লকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। চলতি বছরে প্রায় ৪৩ লাখ কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এর আওতায় আনা হবে।"

 

তিনি আরও বলেন, "ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা কৃষি ঋণের সুবিধা পাবেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। নিরাপদ খাদ্য উৎপাদনের স্বার্থে এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।"

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, পোল্ট্রি উদ্যোক্তা ও খামারিরা।

 

সভায় পোল্ট্রি শিল্পের বর্তমান পরিস্থিতি, খামারিদের সমস্যা, নিরাপদ উৎপাদন ব্যবস্থা এবং সরকারি সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭