রবিবার ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় শান্তি শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ২০২৬-০৭-১২ ১৬:৪১:২৬

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ১২ জুলাই রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

 

জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবীর, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি এড. আহমেদ হোসেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহসিন ফকির, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সাঈদ, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, মহম্মদপুর, শালিখা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা জেলা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 
 
সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বক্তব্যে বলেন, মাগুরা জেলা মানুষের বসবাসের উপযোগী রাখতে করনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় তিনি জনগনের সহযোগীতা কামনা করেন। সভায় বক্তারা মাদক, সামাজিক দাঙ্গা,  স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে উৎসাহিত করতে শিক্ষকদের প্রতি আহবান জানান। শিক্ষকদের নীতি নৈতিকতার সাথে দ্বায়িত্ব পালন করার আহবান জানান।  

 

সভায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা জেলার আইন শৃঙ্খলা রক্ষায় মাগুরা পুলিশ সবাই সময় তৎপর রযেছে। তিনি বিভিন্ন গুরুত্বপুর্ণ মামলার তথ্য উদঘাটনসহ বেশ কিছু সাফল্য তুলে ধরে আইন শৃঙ্খলা রক্ষায় জনগনের সহযোগিতা কামনা করেন। খুন ডাকাতি, যৌন হয়রানি, নারী শিশু নির্যাতন, ধর্ষণ প্রতিরোধ, বাল্য বিয়ে, মোবাইল কোর্ট পরিচালনা, মাদকদ্রব্য ও চোরা চলন প্রতিরোধে অভিযান খাদ্যে ভেজাল, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন  বিষযে আলোচনা করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭