বুধবার ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ভূঞাপুরে যমুনায় ভোরের অন্ধকারে সন্দেহজনক নৌকা, জনতার হাতে ধরা ৫ কথিত ডাকাত

প্রকাশিত: ২০২৬-০৬-০৩ ২৩:২৪:১২

News Image

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কুকাদাইর এলাকার যমুনা নদী সংলগ্ন কালা সড়কের কাছ থেকে নৌকাসহ ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (৩ জুন) ভোরে উপজেলার কুকাদাইর এলাকার যমুনা নদী থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- গাজীপুর জেলার আ. রশিদের ছেলে মো. রুবেল (৩৯), মৃত কালু মিয়ার ছেলে মো. ইব্রাহীম (২১), মৃত আব্দুল মালেকের ছেলে মো. ছাত্তার (৩০), টাঙ্গাইল সদর উপজেলার ধরেরবাড়ী গ্রামের আদম আলীর ছেলে হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মেঘার পটল গ্রামের আমিনুলের ছেলে মো. মিলন (২৮)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীতে তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ডাকাত দলের সদস্য বলে সন্দেহ হয়। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায়, যা দিয়ে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা ভূঞাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। 


কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম জানান, ভোরের দিকে কুকাদাইর উত্তরপাড়া এলাকায় পাঁচজন ব্যক্তির সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ওই ব্যক্তিদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান জানান, আটক ব্যক্তিরা একটি ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭