বুধবার ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে সন্ত্রাসীদের হামলা, আহত ৪

প্রকাশিত: ২০২৬-০৬-০৩ ১৬:২৬:৫৩

News Image

যশোর প্রতিনিধি: 
যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

 

আজ বুধবার (৩ জুন, ২০২৬) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি।

 

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বেনাপোল বাজারে পৌঁছালে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরকে লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চালানো হয়। এতে ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নবসহ চারজন আহত হন।

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে অনুসন্ধান চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭