রবিবার ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

প্রেস-মিডিয়া

নিরপেক্ষ সাংবাদিকতা করায় আ.লীগের মতো বিএনপিও প্রতিপক্ষ মনে করছে: মাহমুদুর রহমান

প্রকাশিত: ২০২৬-০৪-২৬ ১২:২৫:০০

News Image

অনলাইন নিউজ ডেস্ক:
জাতীয় দৈনকি আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, নিরপেক্ষ সাংবাদিকতা করায় ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রতিপক্ষ মনে করত, বর্তমান সরকারও প্রতিপক্ষ মনে করছে।

 

নিজের দীর্ঘ কারাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে মাহমুদুর রহমান বলেন, আমার একমাত্র অপরাধ ছিল নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে আমার দেশ পরিচালনা করা এবং সেখানে লেখালেখি করা। সেজন্য আমাকে নির্যাতন নিপীড়ন করা হয়। দীর্ঘদিন কারাগারে থাকতে হয়।

 

‘নিরপেক্ষ সাংবাদিকতা করে সত্য বলার কারণে তৎকালীন সরকার আমার দেশকে সরকার বিরোধী মনে করত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, বর্তমানে সে সময় বিরোধী দল থাকা দলই (বিএনপি) ক্ষমতায় আছে, যা একটি ভালো দিক। কিন্তু বাস্তবতা হলো এখন এই সরকারি দলও আমার দেশকে বর্তমান সরকারের বিরোধী এবং নতুন বিরোধীদের (জামায়াতে ইসলামী) পক্ষের মনে করে’-উল্লেখ করেন তিনি।

 

মাহমুদুর রহমান আরও বলেন, বাংলাদেশে সৎ এবং নিরপেক্ষ সাংবাদিকতা করার জন্য এমন মূল্যই দিতে হয়। বর্তমান সরকারের বয়স মাত্র দুই মাস উল্লেখ করে তিনি বলেন, এই সরকার সম্পর্কে কোনো চূড়ান্ত রায় দিতে আরও চার বছর ১০ মাস অপেক্ষা করতে হবে। তাই আপাদত চূড়ান্ত মতামত দেওয়া যাবে না।

 

বর্তমান প্রধানমন্ত্রী নিজেও একসময় নির্যাতনের শিকার হয়েছিলেন উল্লেখ করে আমার দেশ সম্পাদক এই সরকারকে একটি ‘অনন্য প্রেক্ষাপট সম্পন্ন সরকার’ হিসেবে অভিহিত করেন। 


তিনি আশা প্রকাশ করেন যে, এই সরকার গত ১৫ বছরের অভিজ্ঞতার চেয়ে ভিন্ন ও ইতিবাচক আচরণ করবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭