শনিবার ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকাকে জুতাপেটা করায় বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশিত: ২০২৬-০৪-২৪ ২২:০২:৫৪

News Image

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজে ঢুকে প্রথমে শিক্ষিকাকে জুতা পেটা করা এবং পরে হামলা চালিয়ে অধ্যক্ষের কক্ষে ভাঙচুর ও শিক্ষকদের পেটানোর ঘটনায় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

আজ ২৪ এপ্রিল, ২০২৬ শুক্রবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকবর আলী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।

 

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে আকবার আলী বলেন, “সেখানে পুলিশ আমাকে ডেকে নিয়ে গেছে। ওই মহিলার সঙ্গে হাতাহাতি বা অধ্যক্ষের কক্ষে হামলা ভাঙচুরে সঙ্গে আমি জড়িত না। ওখানে যা ঘটনা ঘটেছে শাহাদত আলী, আফাজ আলী ও এজদার আলীর সঙ্গে।’’

 

তিনি বলেন, “তদন্ত না করে কেন আমার বিরুদ্ধে দল এতো বড় সিদ্ধান্ত নিল সেজন্য আমি দলের কাছে কৈফিয়ত চাইব।”

 

কলেজ কর্তৃপক্ষের দাবি, দীর্ঘ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের নামে চাঁদা দাবি করে আসছিলেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে নেতাকর্মীরা গিয়ে ইসলামী জালসার নামে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় অধ্যক্ষের কাছে কলেজের আয়-ব্যায়ের হিসাব চান তারা।

 

এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে এক নারী শিক্ষক বিষয়টি মোবাইল ফোনে ভিডিও করছিলেন। এ সময় ক্ষুব্ধু হয়ে তাকে জুতা পেটা করেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহাদত আলী।

 

এরপর তারা বের হয়ে যাওয়ার সময় কলেজের সামনে পিছন থেকে তেড়ে গিয়ে ওই নারী শিক্ষক বিএনপি নেতা আফাজ উদ্দিন ও এজদার আলীকে ধরে ধাক্কাধাক্কি করেন। পরে ৪০-৫০ জন বিএনপির নেতাকর্মী গিয়ে অধ্যক্ষের কক্ষে হামলা করে ভাঙচুর ও শিক্ষকদের মারপিট করে। এতে অধ্যক্ষসহ পাঁচজন আহত হন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭