শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

জমি নিয়ে বিরোধ: দৈনিক বাংলাদেশ সমাচারের নাগরপুর প্রতিনিধিকে প্রাণনাশের চেষ্টা 

প্রকাশিত: ২০২৬-০৪-২৩ ২১:৩০:৪১

News Image

মাছুদুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গালের নাগরপুর প্রতিনিধি রিপন কুমার সাহাকে প্রাণ নাশের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী সুভাস সরকারের বিরুদ্বে।

 

এ ঘটনা সাংবাদিক মহলে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলা সদর ইউনিয়ন বাবনাপাড়া গ্রামে। ঘটনার পর থেকে ভীত সন্ত্রস্ত সাংবাদিক পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন বলেও অভিযোগ উঠেছে। 


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাবনাপাড়া গ্রামের মৃত পরেশ সাহার  ছেলে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নাগরপুর  প্রতিনিধি। জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি সুভাষ সরকারের সাথে দ্বন্দ্ব চলে আসছে। গত বুধবার বিকেলে সাংবাদিক রিপন সাহার ভূমিতে অনধিকার প্রবেশ করে সুভাষ সরকার গাছের ডাল জোর পূর্বক কাটতে যায়। এ সময় সুভাষ সরকারকে গাছ কাটতে বাধা দিলে সাংবাদিক রিপন কে ধারালো দা দিয়ে প্রাণ নাশের  চেষ্টা করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্ষা করে। এ ব্যাপারে সাংবাদিক রিপন সাহা নাগরপুর থানায় অভিযোগ করেছেন বলেও জানা যায়। 

 

নাগরপুর থানার অফিসার ইনচার (ওসি) মুরাদ হোসেন জানান এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭