বুধবার ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বগুড়া ও রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-০৪-২২ ০৯:২২:১৭

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া, রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন।  

 

২০ এপ্রিল সোমবার সকাল ১১টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এর মধ্য দিয়ে বগুড়া, রাজশাহী, নাটোর, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া ও মাগুরা জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু হলো। বগুড়া ছাড়া বাকি ছয় জেলার সংশ্লিষ্টরা অনলাইনে যুক্ত ছিলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত, রাজশাহী প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। 

 

অনুষ্ঠানে রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এইচ.এম মাহমুদুর রহমান, মহানগর দায়রা জজ আব্দুল কুদ্দুস, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা, জেলা প্রশাসন, আরএমপি ও পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিজ্ঞ পিপি, জিপিবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭