শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

প্রেস-মিডিয়া

ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন ক‌মি‌টি গঠন: সভাপতি-বাদশা, সম্পাদক-আনিস

প্রকাশিত: ২০২৬-০৪-১৩ ০১:৫৫:৪৫

News Image

মাছুদুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি:
ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন নির্বাহী ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ১৯ সদস্যবিশিষ্ট এই ক‌মি‌টির সভাপ‌তি নির্বা‌চিত হ‌য়ে‌ছেন, তুখোড় ও অসাধারণ পারদর্শী তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সাংবা‌দিক নেতা  দৈনিক আমার বার্তার যুগ্ম সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক প‌দে নির্বা‌চিত হয়েছেন দ্য মর্নিং বেল-এর সম্পাদক আনিসুর রহমান খান।

 

নতুন ক‌মি‌টিতে প্রবীণ মেধাবী, সৎ ও যোগ্যং ৯ জন সাংবা‌দিক‌কে নি‌য়ে এক‌টি উপ‌দেষ্টা প‌রিষদ গ‌ঠিত হ‌য়ে‌ছে। ওই প‌রিষ‌দের সদস্য্রা হ‌লেন; র‌ফিকুল ইসলাম রতন, গাফফার মাহমুদ, খান মোহাম্মদ সা‌লেক, জীবন ইসলাম, আশরাফ আলী, তালুকদার হারুন, জামাল উদ্দি ন, শাহজাহান মিয়া ও ফি‌রোহ মান্না । 

 

নব নির্বা‌চিত এই নির্বাহী কমিটির মেয়াদ কাল  হ‌চ্ছে ২০২৬–২০২৮ সাল পর্যন্ত। শনিবার (১১ এপ্রিল ২০২৬ইং তা‌রি‌খে) রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা মণ্ডলীর সমন্বয়ে গঠিত জুড়ি বোর্ড এই কমিটি নির্বাচন করেন। পরে সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতভা‌বে নতুন ক‌মি‌টি গঠন করা হয়।

 

নতুন এই নির্বাহী কমিটিতে আরো  যারা স্থান পে‌য়ে‌ছেন তারা হ‌লেন, সিনিয়র সহ-সভাপতি শেখ এনামুল হক, সহ-সভাপতি ফেরদৌস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তোফিক অপু ও শাহনাজ পারভীন এলিস, কোষাধ্যক্ষ নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক তাবিবুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক ওয়ালিদ খান, নারী বিষয়ক সম্পাদক মোশরিফা খান লাকি এবং সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন বাদল।

 

কমিটির নির্বাহী সদস্য হিসেবে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন ড. হারুনুর উর রশিদ, আবু মোহাম্মদ মাছানী, সুবীর কুমার নাথ, খোরশেদ আলম আকাশ, রবিউল ইসলাম, মাহাশরূপা টুবুন এবং খন্দকার আছাব মাহমুদ। 

 

নতুন নেতৃত্বের মাধ্যমে  দক্ষ নির‌পেক্ষ পক্ষপা‌তিত্বহীন অক্লান্ত প‌রিশ্রমে আমা‌দের প্রা‌ণের সংগঠন  টাঙ্গাইল  সাংবাদিক ফোরামের মাধ্যরমে টাঙ্গাইল জেলার সকল কর্মকে আরও সুসংগঠিত ও গতিশীল ক‌রে তুল‌বে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭