শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২০২৬-০৩-২৫ ০০:০৮:২৫

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোবারক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের রাজ গোলাবাড়ি গ্রামের বাসিন্দা।

 

আজ ২৩ মার্চ, ২০২৬ মঙ্গলবার বিকালে উপজেলার উদ্যামপুর বর্ণী যুগীর গোপা এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত করে।


পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কলহের কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

 

এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭