শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

একদিন আগেই টাঙ্গাইলের দেলদুয়ারে ৪০ পরিবারের ঈদ উদযাপন

প্রকাশিত: ২০২৬-০৩-২০ ১৬:০০:৫৭

News Image

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
কদিন আগেই টাঙ্গাইলের দেলদুয়ারে ৪০ পরিবারের ঈদ উদযাপন সরকারি ঘোষণা অনুযায়ী দেশে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। কিন্তু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার আজ শুক্রবার একদিন আগেই ঈদ উদযাপন করেছে । সকাল ৮ টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

 

স্থানীয়রা জানান, উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের কিছু মুসুল্লি ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে। 

 

আজ শুক্রবার সকাল ৮ টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের নামাজ আদায় করেন ওই গ্রামের প্রায় ৪০টি পরিবারসহ বিভিন্ন উপজেলা থেকে আসা মুসল্লিরা। ঈদের নামাজ পড়ান হাফেজ এরশাদ হোসেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। 

 

সৌদি আরবের সঙ্গে একইদিনে ঈদ উদযাপন করতে পেরে মুসুল্লিরা আনন্দ প্রকাশ করেন। ওই গ্রামের বাকি মুসুল্লিরা আগামীকাল শনিবার ঈদ উদযাপন করবেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭