শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি ’৯৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল অুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৩-১৯ ০১:১৪:৫০

News Image

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি ১৯৯৫ ব্যাচের বন্ধুদের উদ্যোগে আন্তরিকতা ও আনন্দঘন পরিবেশে এক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর একত্রিত হয়ে পুরনো বন্ধুত্বকে নতুন করে ঝালিয়ে নিতে এই আয়োজন করেন তারা। 

 

আজ বুধবার ১৮ মার্চ, ২০২৬ উপজেলার ক্যাফে আড্ডা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশত বন্ধু অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও আবেগঘন মুহূর্ত। ইফতারের আগে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফিরে যান স্কুলজীবনের সোনালি দিনে। 

 

দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে সবাই একসঙ্গে ইফতার করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুত্বের বন্ধন অটুট রাখা এবং পারস্পরিক যোগাযোগ জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। 

 

অনুষ্ঠানে অংশ নেওয়া বন্ধুরা বলেন, সময়ের অভাবে সবার সঙ্গে নিয়মিত দেখা না হলেও এমন আয়োজন সম্পর্ককে আরও দৃঢ় করে এবং অতীতের মধুর স্মৃতিগুলোকে নতুন করে জীবন্ত করে তোলে। শেষে সবাই এমন মিলনমেলা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭