শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৩-১৬ ০৫:৪৮:৩০

News Image

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

 

শনিবার দেলদুয়ার  শাফিয়া  বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ নাগুরপুর -দেলদুয়ার আসনের  সংসদ সদস্য  মো: রবিউল আওয়াল  লাভলু। উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল আজিজ খান চানখার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজাদ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মো: অপু তালুকাদার শিপুল, সদস্য সচিব বাবুল চৌধরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কালাম তালুকদার, সদস্য সচিব মোঃ সোলাইমান মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক  শোহানুর  রহমান সোহেলসহ উপজেলা, ইউনিয়ন বিএনপির  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭