মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২০২৬-০৩-১৫ ২০:৩৬:৫৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

১৪ মার্চ, ২০২৬ শনিবার বিকেলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের  উদ্যোগে রয়েল প্যালেস (ভিআইপি হল রুম), ভিক্টোরিয়া রোডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

 

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো.আরিফুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো.শামীম আল মামুন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে সবসময়।  এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা সব সময় করে থাকি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চেয়েছিলেন এবং সংবাদপত্রের সবধরনের স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু বাকশালের সময় সংবাদপত্রের স্বাধীনতা কে হরন করা হয়েছিল এবং  একটি পত্রিকা বাদ দিয়ে সবধরনের গণমাধ্যমকে বন্ধ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আজকে এই বাংলাদেশে  যখনই বিএনপি ক্ষমতায় আসে সব থেকে বেশি স্বাধীনতা ভোগ করে এই দেশের সাংবাদিক মহল এবং সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে সবচাইতে উদার ভুমিকা পালন করে বিএনপি। 

 

সংবাদপত্রের দায়িত্ব রয়েছে এই সমাজের সঠিক চিত্র তুলে ধরা এবং সেই অনুযায়ী মানুষকে গাইড করা। সাংবাদিকরা কোন দলের নয়, সাংবাদিকরা দেশের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, সাংবাদিকদের সমাজের সঠিক বিষয়টি তুলে ধরতে হবে। বস্তু নিষ্ঠ সংবাদ করতে হবে। কোন সংবাদ যদি ফেইক সংবাদ হয় তাহলে কিন্তু সংবাপত্রের এবং সাংবাদিকতর মান নিচের দিকে নেমে যায়।

 

একটি সংবাদের কারণে আরেকজন লোক ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়টি বিবেচনায় নেওয়া উচিৎ। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সবাই মিলে সুন্দর একটি টাঙ্গাইল গড়ে তুলবো । 

 

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ মহাসচিব এডভোকেট জাফর আহমেদ।  বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি  মোঃ আজগর আলী, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভপতি মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল টেলিভিশন ফোরামের সভাপতি মো. মামুনুর রহমান, শহর যুবদলের আহবায়ক রাশেদ খান সোহাগ প্রমুখ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭