শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

সংগঠন সংবাদ

নাকোল রায়চরন অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৩-১৪ ০২:৪০:০৭

News Image

মাগুরা প্রতিনিধি:
আনন্দ মুখর পরিবেশে রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিশনের আয়োজনে ঢাকা লেডিস ক্লাবে আজ শুক্রবার সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। 

 

ইফতার ও দোয়া মাহফিলে নাকোল রায়চরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশনে সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী। 

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবাইদুর রহমান, বিশিষ্ট চিকিৎসক সিমিন মজিদ, নাকোল রায়চরন মাধ্যমিক বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা সাইফুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বিএনপি'র আহ্বায়ক আলী আহমদ,জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী, নাকোল রায়চরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ অন্যরা। 

 

ইফতার মাহফিলে ঢাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, প্রকৌশলী, সমাজ সেবক, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭