রবিবার ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি, টাঙ্গাইল শহরে তিন শোরুমে ১লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২০২৬-০৩-১২ ২৩:০০:৪৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি, নকল পণ্য বিক্রির দায়ে বিবন্ড, টপটেন ও মেঘামার্ট নামক তিনটি শোরুমকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া কয়েকটি শোরুমে নামিদামি ব্র্যান্ডের নকল পারফিউম, কসমেটিকস জব্দ করা হয়। 

 

আজ ১২ মার্চ, ২০২৬ বৃহস্পতিবার দুপুরে শহরের জেলা সদর সড়কের বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চায়না ও ভারত সহ বিভিন্ন দেশের নকল পাঞ্জাবি-প্যান্ট বিক্রি করার প্রমাণ মিলেছে। দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রিসহ নানা অভিযোগের দায়ে  বিবন্ডকে ৫০ হাজার টাকা, টপটেনকে ৫০ হাজার টাকা ও মেঘামার্ট নামক শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭