রবিবার ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরা জেলার প্রতিটা উপজেলাতে সৌদির খেজুর বিতরণ

প্রকাশিত: ২০২৬-০৩-১২ ২২:৪৬:২৪

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলায় সৌদি আরব থেকে বরাদ্দকৃত ৯২ কার্টন খেজুর বিতরণ সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার ১২ মার্চ বেলা সাড়ে ১১টায় মাগুরা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।

 

মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত থেকে নিজ হাতে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুস্থদের মাঝে এই খেজুর তুলে দেন। ৯২ কার্টন খেজুরের মধ্যে মাগুরা সদরে ৩০ কার্টন, শ্রীপুরে ২০, শালিখায় ২০ এবং মহম্মদপুর উপজেলায় ২২ কার্টন বরাদ্দ দেওয়া হয়।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ.টি.এম বেনজীর রহমান এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।

 

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, বরাদ্দকৃত খেজুর পৌঁছাতে কিছুটা বিলম্ব হলেও প্রজ্ঞাপন পাওয়ার সাথে সাথেই সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছিল। গতকাল খেজুর আসার পর আজ দ্রুততম সময়ে তা এতিমখানা ও অসহায় মানুষের মাঝে সুষ্ঠুভাবে বণ্টন করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭