মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২
প্রকাশিত: ২০২৬-০৩-০৮ ১৫:৫৭:৩৯
নিজস্ব সংবাদদাতা:
আজ ৮ মার্চ, ২০২৬ রবিবার টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় টাঙ্গাইল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উক্ত সভায় মাননীয় সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, টাঙ্গাইলসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।