মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় জাতীয় পাট দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ২০২৬-০৩-০৭ ০১:৪৩:৫৮

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
সোনালী আশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ এ স্লোগান নিয়ে মাগুরায় জাতীয় পাট দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে  একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দীপঙ্কর ঘোষ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মাহবুবুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল,পাট চাষী রাজু আহমেদ, মোঃ মিলন মিয়া ও মনিরুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক  উন্নয়নে পাটের বিকল্প নেই।  

 

প্রতি বছর বাংলাদেশ বিদেশে পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাই পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়তে পাটের চাষ বাড়াতে হবে। জেলার পাট চাষীদের প্রশিক্ষণ, উন্নয়ন, উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে সার প্রদান করতে হবে। পাট ও পাট জাত পণ্যের বাজার বাড়াতে পাটের চাষ বাংলাদেশের বাড়াতে হবে।

 

মাগুরা জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তর এ দিবসের আয়োজন করে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭