বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৩-০৬ ২৩:৩৮:২৭
নিজস্ব সংবাদদাতা:
টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে জেলার হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে।
আজ ০৬ মার্চ, ২০২৬ শুক্রবার সকালে বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের জশিহাটী উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্র ২৫ পরিবারের মধ্যে বিনামূল্যে দুইটি করে ৫০টি ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণ করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. আহমেদ আযম খান।
যুগবানী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহকারী অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপনের সঞ্চালনায় এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ উপজেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।