শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে “মাদক না বলুন, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান" শ্লোগানে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: ২০২৬-০২-২৭ ২০:৩৬:৪৭

News Image

মোঃ নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
“মাদক না বলুন, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান" —এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ শুক্রবার বিকেলে উপজেলার মির্জাপুর বাজারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিটি পরিচালিত হয় গোপালপুর উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা, জিবিজি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রবি আলম (ফটিক)-এর নির্দেশনায়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল তরফদার, শ্রমিক নেতা মিন্টু মিয়া, জুলাই আন্দোলনের ছাত্রনেতা মানিক হোসেনসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বাজারের ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, মাদক আজ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

 

এ সময় মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭