মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

Logo
Add Image

রাজনীতি

আ. লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ—তাদের অফিস খোলার কথা নয়: মির্জা ফখরুল

প্রকাশিত: ২০২৬-০২-২৩ ২২:৪৮:৪৯

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে বললেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়।

 

মির্জা ফখরুল ইসলাম বলেন, “অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্ব সুখী ও সম্মৃদ্ধ দেশ গঠন করবো।”

 

বিএনপির মহাসচিব সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের বিষয়ে বলেন, “সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে; দলের সঙ্গে সম্পৃক্ত ও বিভিন্ন সময় দলের জন্য ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।”


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিয়মনীতি থাকার কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে।

 

এর আগে দলীয় মহাসচিবের আগমন উপলক্ষ্যে নয়াপল্টনের সরগরম দপ্তরটি ‘নিরবতা’ ভেঙে আবার ‘সরব’ হয়ে ওছে। সকাল থেকে দেখা যায় নেতা-কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি। 

 

বেলা ১১টায় বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অফিসে এলে কর্মী-সমর্থকরা তাকে স্বাগত জানায়। নয়াপল্টনে এসে পৌঁছালে প্রধান ফটকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পরে বিএনপি মহাসচিব তিন তলায় নিজের কক্ষে গিয়ে বসেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭