শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইল-৪ সংসদীয় আসনে জাপা নেতাকর্মীদের হয়রানির অভিযোগ

প্রকাশিত: ২০২৬-০২-০৪ ০০:২৬:৩০

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল-৪ (কালিহাতী) সংসদীয় আসনে জাতীয় পার্টির নেতাকর্মীদের পুলিশ হয়রানি করছে। পক্ষান্তরে ওয়ারেন্টভুক্ত আসামি নির্বঘ্নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। 

 

আজ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬ টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাপা প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ওই অভিযোগ করেন।  

 

সংবাদ সম্মেলনে জাপা প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, কোনো মামলা না থাকলেও পুলিশ রাতের আঁধারে জাতীয়পার্টির নেতাকর্মীদের আটক করে থানায় নিয়ে যাচ্ছে।  অথচ এ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর (হাঁস প্রতীক) নামে একটি মামলায় কোর্টের ওয়ারেন্ট (গ্রেপ্তারী পরোয়ানা) জারি থাকলেও তিনি অবাধে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। 

 

স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর নামে ওয়ারেন্ট ইস্যুর বিষয়ে ময়মনসিংহের কোর্টে দুদকের দায়েরকৃত একটি মামলার নথি প্রদর্শন করেন।  তিনি বলেন, এবারের নির্বাচনে কালিহাতীতে লাঙল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে জাতীয়পার্টির লাঙল প্রতীক বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবে।  

 

এ বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করেন। ওই সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর সঙ্গে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মো. এখলাছ মন্ডল, সহ-সভাপতি জুলহাস উদ্দিন, আজিজুল হক, এলেঙ্গা পৌর শাখার সভাপতি ফজল মোল্যা প্রমুখ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭